Thursday, January 30, 2014

পাখি সব

তার পাখির ছবিগুলো অনন্য। কারণ তিনি শুধু পাখিকে ক্যামেরাবন্দি করেন না, পাখির আচরণ, তাদের বাসস্থান, তাদের জীবন যাপন অত্যন্ত নিঁপুনভাবে তার ক্যামেরায় ধরা পড়ে। এখানেই তার বৈশিষ্ট্য। আর এই বৈশিষ্ট্য কনজারবেশন ফটোগ্রাফির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ। তার চোখ দিয়ে আমরা পাখির এমন ছবি দেখতে পাই- যা আগে দেখা হয়নি


সুদীপ্ত সালাম
কনজারবেশন ফটোগ্রাফি কিংবা ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফি কোনোটিই বাংলাদেশে সেভাবে দাঁড়ানি। ন্যাশনাল জিওগ্রাফিক সোসাইটির হাত ধরে ফটোগ্রাফির এদুটি ক্ষেত্র বহুদূর এগিয়েছে। প্রাকৃতিক সম্পদ রক্ষায় কনজারবেশন ফটোগ্রাফি শক্তিশালী হাতিয়ার হিসেবে কাজ করছে। বাংলাদেশে সেই অর্থে কনজারবেশন বা ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফি হয় না। হাতেগোনা কিছু উদ্যোমী ও পরিশ্রমী আলোকচিত্রী বাংলাদেশে ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফি করছেন। বাইরের ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার ও কনজারবেশন ফটোগ্রাফারদের সাথে আমাদের ফটোগ্রাফারদের একটি মৌলিক পার্থক্য হলো, বিদেশীরা এই জাতীয় ফটোগ্রাফি করে রাজার হালে থাকেন, কিন্তু আমাদের আলোকচিত্রীরা ‘ঘরের খেয়ে বনের মোষ তাড়ান’। তারপরও তারা থেমে নেই। তাদেরই একজন নেচার, ম্যাক্রো ও ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার খুদরত এ খোদা। সম্প্রতি তিনি কনজারবেশন ফটোগ্রাফি নিয়ে কাজ শুরু করেছেন। ‘বাংলাদেশ কনজারবেশন ফটোগ্রাফি বাংলাদেশ’ নামে একটি সংগঠনও দাঁড় করানোর চেষ্টা করছেন। কুদরত এ খোদা ১৯৭৫ সালে কুমিল্লার ব্রা‏হ্মণপাড়া উপজেলায় জন্মগ্রহণ করেন। ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পশুসম্পদে অনার্স শেষ করেন ১৯৯৯ সালে এবং ২০০৬ সালে ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে কম্পিউটার ইনফরমেশন সিস্টেম বিভাগে অনার্স করেন। বর্তমানে ছবি তোলার পাশাপাশি ফটোগ্রাফিবিষয়ক লেকচারার হিসেবে কাজ করছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও দাতা সংস্থার সাথে। ছোটবেলা থেকেই প্রকৃতির সাথে তার নিবিড় সম্বন্ধ। একজন আলোকচিত্রী হিসেবে আমি মনে করি, দেশের হাতেগোনা কিছু নেচার ও ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফারদের মধ্যেও খুদরত এ খোদা বিশিষ্ট। তিনি প্রধানত পাখির ছবি তোলেন। তার সংগ্রহে রয়েছে ৪শ’রও বেশি প্রজাতির দেশীয় পাখির ছবি!
তার পাখির ছবিগুলো অনন্য। কারণ তিনি শুধু পাখিকে ক্যামেরাবন্দি করেন না, পাখির আচরণ, তাদের বাসস্থান, তাদের জীবন যাপন অত্যন্ত নিঁপুনভাবে তার ক্যামেরায় ধরা পড়ে। এখানেই তার বৈশিষ্ট্য। আর এই বৈশিষ্ট্য কনজারবেশন ফটোগ্রাফির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ। তার চোখ দিয়ে আমরা পাখির এমন ছবি দেখতে পাই- যা আগে দেখা হয়নি। বাংলাদেশের পাখির জীবন-আচরণ অনুধাবন করতে কুদরত এ খোদার তোলা বিরল ছবিগুলো দেখতেই হবে। তার পরিশ্রম, ধৈর্য্য ও দেখার ক্ষমতা আমাদেরকে বিস্মিত করে।


-সাপ্তাহিক ২০০০-এ প্রকাশিত              

No comments:

Post a Comment