Thursday, January 30, 2014
এসময়ের আলোকচিত্রী ও আলোকচিত্রের গল্প
সম্প্রতি বেশ কয়েকজন আলোকচিত্রীর নাম বারবার শোনা যাচ্ছে। তাদের বেশিরভাগই তরুণ। অনেকের বয়স তিরিশেরও কম। কিন্তু এরাই গোটা বিশ্বআলোকচিত্রকলা জগৎকে আন্দোলিত করেছেন, করছেন। তারা তাদের আঞ্চলিক সীমানা ডিঙিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের প্রতিষ্ঠা করেছেন। এদের কয়েকজন আবার এই প্রথমবারের মতো আন্তর্জাতিক অঙ্গনে পা রেখেছেন এদের কয়েকজন আবার এই প্রথমবারের মতো আন্তর্জাতিক অঙ্গনে পা রেখেছেন। এই শিল্পীরা তাদের শক্তিশালী ও অনন্যসাধারণ ছবির মাধ্যমে নিজের সৃজনশীলতাকে যেমন বিশ্ববাসীর সামনে তুলে ধরেছেন একই সাথে বিশ্ববিবেককেও নাড়া দিয়েছেন। ছবিগুলো দেখে আমরা নাড়া খাই, শোকাহত হই, আনন্দিত হই এবং বিস্মিত হই। এই সময়ে আলোচনার কেন্দ্রে থাকা কয়েকজন আলোকচিত্রী এবং তাদের কাজ নিয়েই এই নিবন্ধ
ফাইন-আর্ট ফটোগ্রাফিই সবটা নয়
যদি একজন সেরা ফাইন-আর্ট আলোকচিত্রীর কাছ থেকে সেরা নিউজ ফটো আশা করা হয় তাহলে অবিচার করা হবে। তেমনি একজন ফটোসাংবাদিকের কাছ থেকে বিশুদ্ধতম 'ফাইন-আর্ট ওয়ার্ক' আশা করাও অবিচার। একজন ফাইন-আর্ট আলোকচিত্রীর কর্মকে ফটোসাংবাদিকতার নীতিমালা দিয়ে বিচার করা যেমন ভুল, ফটোসাংবাদিককে ফাইন-আর্টের মাপকাঠিতে বিচার করাও ভুল
কনসেপচুয়াল ফটোগ্রাফি ও ধ্রুব এষ
কনসেপচুয়াল ফটোগ্রাফিতে এই ভাবনা ও পরিকল্পনাই প্রধান। আলোকচিত্রী একটি কনসেপচুয়াল ফটোগ্রাফের মাধ্যমে কি প্রকাশ করতে চান সে অনুযায়ী পুরো কর্মযজ্ঞটিকে বাস্তবায়ন করতে হয়। এই ধরনের ফটোগ্রাফির সবচেয়ে বড় বৈশিষ্ট্য- একজনের ছবির সাথে অন্য কারো ছবির মিল থাকে না। সবচেয়ে ব্যতিক্রম ও উন্নত ভাবনাই একটি ছবিকে আরেকটি ছবি থেকে ভিন্ন ও বৈশিষ্ট্যপূর্ণ করে তোলে
আলোকচিত্রকলার বাজার সমস্যা ও সম্ভাবনা
দেশে ক্যামেরা মালিকের সংখ্যা হুহু করে বাড়ছে ঠিকই কিন্তু আলোকচিত্রকলার মানোন্নয়ন হচ্ছে না। আবার যারা ফটোগ্রাফি শিখতে যাচ্ছেন তাদের বেশিরভাগই ‘ফাইন-আর্ট ফটোগ্রাফি’ শেখা থেকে বঞ্চিত। কারণ, আমাদের হাতেগোনা ফটোগ্রাফিবিষয়ক যেকটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেগুলোর প্রায় প্রত্যেকটিই শিক্ষার্থীকে ফটোজার্নালিস্ট অথবা কমার্শিয়াল ফটোগ্রাফার হিসেবে গড়ে তুলতে আগ্রহী। ফটোগ্রাফির আর্ট সেখানে মূখ্য নয়
ফাইন-আর্ট ফটোগ্রাফি
ফাইন-আর্ট শিল্পকর্ম তৈরির কোনো বৈষয়িক উদ্দেশ্য থাকতে পারে না। উদ্দেশ্য একটিই— নিজেকে প্রকাশ করা। নিজেকে প্রকাশ করলে কী হয়? নিজেকে প্রকাশ করলে উপলব্ধি হয় ‘আমি আছি’। আর এই উপলব্ধির আনন্দকেই আর্ট সৃষ্টি লক্ষ্য বলে মনে করতেন রবীন্দ্রনাথ। (ফটোগ্রাফি দুনিয়ায়ও একটি কথা আছে, ‘তুমি ফটোগ্রাফিকে সবকিছু দিয়ে দিতে পারো, কিন্তু ফটোগ্রাফি তোমাকে আনন্দ ছাড়া কিছুই দেবে না’) এই আনন্দ কে না চায়?
Subscribe to:
Posts (Atom)




